কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ এ ০৬:১৩ PM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা ভূমি অফিস
পাথরঘাটা, বরগুনা।
http://acl.pathorghata.barguna.gov.bd
ক্র. নং | সেবার ধরণ | সেবা প্রাপ্তির জন্য অনুসরণীয় পদ্ধতি | ফি | সেবা পাওয়ার সীমা | সেবা প্রদাণের জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী | সেবা প্রাপ্তির করণীয় ও যোগ্যতা | সেবা না পেলে সেবা প্রাপ্তির জন্য যার কাছে আবেদন করতে পারেন। |
01. | নামজারি/জমাভাগ /জমা একত্রিকরণ | নামজারি/জমাভাগ/জমা একত্রিকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। | আবেদনে কোর্ট ফি - ২০/- নোটিশ জারী ফি - ৫০/- খতিয়ান ফি- ১০০/- রেকর্ড সংশোধন ফি- ১০০০/- | ২৮ কার্য দিবসের মধ্যে | সহকারী কমিশনার (ভূমি)/কানুনগো/অফিস সহকারী | সংশ্লিষ্ট দলিল ও খতিয়ানের ফটোকপি/সার্টিফাইড কপি, ওয়ারিশ সনদ, দাখিলা, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে land.gov.bd ওয়েব সাইটে আবেদন করতে হবে | উপজেলা নির্বাহী অফিসার |
সর্বমোট= ১১৭০/- (অনলাইন) | |||||||
02. | রেন্ট সার্টিফিকেট মামলা | ৭ ধারা নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কোন আপত্তি থাকলে আবেদন করতে হবে। | আবেদন কোর্ট ফি -২০/- | পি ডি আর এ্যাক্ট,১৯১৩ মোতাবেক | উপজেলা নির্বাহী অফিসার/ সহকারী কমিশনার (ভূমি)/কানুনগো/ সার্টিফিকেট পেশকার | কোন প্রকার আপত্তি থাকলে ২০/- কোর্ট ফি দিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। | উপজেলা নির্বাহী অফিসার |
03. | অর্পিত সম্পত্তি ইজারা ও লীজ নবায়ন | শুধুমাত্র ইতোপূর্বে যে সমস্ত অর্পিত সম্পত্তি লীজ দেয়া হয়েছে সে সমস্ত সম্পত্তির লীজ গ্রহীতাগণকে লীজ নাবায়নের আবেদন করতে হবে। | আবেদন কোর্ট ফি -২০/- | নির্ধারিত সময় | উপজেলা নির্বাহী অফিসার/ সহকারী কমিশনার (ভূমি)/কানুনগো/ অফিস সহকারী | তফসিল বর্ণিত জমি ইতোপূর্বে লীজকৃত হতে হবে এবং আবেদনকারীর দখলে থাকতে হবে। | জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) |
04. | কৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত | নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। (উপজেলা ভূমি অফিস হতে ফরম সংগ্রহ করা যাবে।) | সেলামির হার একর প্রতি ১/- মাত্র | যাচাই বাছাই অন্তে ২১ দিনের মধ্যে প্রস্তাব প্রেরণ করতে হবে। | উপজেলা নির্বাহী অফিসার/ সহকারী কমিশনার (ভূমি)/কানুনগো/ অফিস সহকারী | ভূমিহীন পরিবার হতে হবে এবং জমি দখলে থাকতে হবে। | জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) |
05. | হাটবাজার ব্যবস্থাপনা ও চান্দিনা ভিটি বন্দোবস্ত | সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। | আবেদনে কোর্ট ফি ২০/- প্রতি বর্গমিটারে পৌরসভা ৫০/- ও ইউনিয়ন পর্যায়ে ১৩/- টাকা | ২৫/৩০ দিন | উপজেলা নির্বাহী অফিসার/ সহকারী কমিশনার (ভূমি)/কানুনগো/ সায়রত সহকারী | আবেদনকারীকে প্রকৃত ব্যবসায়ী হতে হবে এবং ট্রেড লাইসেন্সসহ ভোগ দখল থাকতে হবে। | জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) |
06. | ভূমি উন্নয়ন কর সংক্রান্ত | ভূমি উন্নয়ন কর সংক্রান্ত যে কোন অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। | আবেদনে কোর্ট ফি - ২০/- | ১ মাস | উপজেলা নির্বাহী অফিসার/ সহকারী কমিশনার (ভূমি) | মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। | উপজেলা নির্বাহী অফিসার |
ক। অকৃষি খাস জমি ব্যবস্থাপনা: সরকারী নীতিমালা মোতাবেক অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান।
খ। আবাসন/আশ্রায়ন/আদর্শ গ্রাম/গুচ্ছ গ্রাম প্রকল্প: আবাসন/আশ্রায়ন/আদর্শ গ্রাম/গুচ্ছ গ্রাম প্রকল্প ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান।
গ। সরকারী জমি (খাস ও অর্পিত) উদ্ধার কার্যক্রম: সরকারী জমি (খাস ও অর্পিত) উদ্ধারের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন।
ঘ। সায়রতমহাল সংক্রান্ত কার্যক্রম: হাটবাজারসহ বিভিন্ন মহালের ব্যবস্থাপনা ও ইজারা প্রদাণ।
ঙ। জমি জমা সংক্রান্ত: বিভিন্ন অভিযোগ শুনানী এবং আইনগত পরামর্শ/ব্যবস্থা গ্রহণ।
চ। দেওয়ানী মোকদ্দমার রায়ের ভিত্তিতে রেকর্ড সংশোধন।
ছ। পরিত্যক্ত ও লা-ওয়ারিশ সম্পত্তি ব্যবস্থাপনা।
জ। রেকর্ড প্রদান সংক্রান্ত কার্যাদি। সহকারী কমিশনার (ভূমি)
ঝ। অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত কার্যাদি। পাথরঘাটা, বরগুনা
০১৩৩৩৩৮২২২৪